1715505960306

রাজনীতি যদি না থাকত ভাই ✓শ্যামল মণ্ডল

Spread the love

রাজনীতি যদি না থাকত ভাই

-শ্যামল মণ্ডল

IMG 20240420 141828

রাজনীতি যদি না থাকত ভাই,
যুদ্ধ কোথাও লাগত না,
মানুষ মানুষকে চিনত শুধু,
রক্তের নদী বইত না।

ধর্ম নিয়ে তাঁরা অজুহাত খোঁজে,
নতুবা জনগণ সইত না
মন্দির, মসজিদ, গির্জার ছায়ায়
স্বার্থের আগুন জ্বলত না।

ক্ষমতার লোভে অন্ধ হয়ে
ভাইকে ভাইয়ে ঠেলে দেয়,
শান্তির নামে স্লোগান তুলে
অশান্তিরই জাল বুনে যায়।

শিশুর হাতে বইয়ের বদলে
ধরা পড়ে অস্ত্র ভারী,
মায়ের চোখে স্বপ্নের বদলে
নোনা জলের অশ্রুধারী।

রাজনীতি যদি হতো সেবা,
মানুষ হতো মূলমন্ত্র,
তবেই পৃথিবী ফুলে ভরত,
ভালোবাসাই হতো তন্ত্র।

ধর্ম হতো অন্তরের আলো,
মানবতা হতো পরিচয়,
তবে আর কোনো সীমান্ত পেরিয়ে
ঘৃণার ঝড় বইত না নিশ্চয়।

তাই বলি ভাই, বদলাও চিন্তা,
মানুষ আগে, দল নয়,
শান্তি হারায় না কখনোই
রাজনীতি যদি মানবতা হয়।

IMG 20260615 000656

গোবিন্দ মোদক

Spread the love

কবি ও প্রাবন্ধিক

লেখকের প্রোফাইলে দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493