মে দিবস
দীননাথ চক্রবর্তী
কিগো,মে দিবস ভালো আছো?
বললাম আসলে একটা সৌজন্য
জানি তো একটুও ভালো নও
বয়স তো আর কম হয়নি
তবু দেখো আজও বেরিয়েছো কাজের শিকারে
যদি একটা কিছু মেলে
স্টেশনে স্টেশনে
জালান গেটে গেটে
নিকুচি পেটের জন্য…
ওদিকে দ্যাখো বাবুরা সব
দিব্যি ছুটি উপভোগে ব্যস্ত
ছুটি মানেই তো পরিবারে পূর্ণিমা
মঞ্চে তখন কেউ কেউ
দিব্যি ছিঁড়ছে কাটছে
তোমার অতীত
তোমার বর্তমান
তোমার ভবিষ্যৎ
যারা কোনদিন ঘাম ঝরাইনি
যাদেরকে তুই-তো কারি করতে
সাহস দেখায় না কেউ…
তবু দেখো কি অনায়াসে
হাঁটুর বয়সীও তোমাকে
তুই-তো কারি করতে কুণ্ঠা বোধ করে না…
এটা নাকি উত্তরাধিকার
দোষ আর দিই কি করে?
চিরকালই যারা ভালো থাকেনা অবহেলিত অসুন্দর
তারাই আবার সুন্দর করে তোলে
যারা ভালো থাকে
ভালো থাকতে চেষ্টা করে
তাদের খাদ্যে-পোশাকে- বাসস্থানে…
তুমিতো মিথ্যা নও মে দিবস
তুমিতো অসুন্দর নও
কৃত্রিম নও
তুমি শাশ্বত সুন্দর
তাইতো ভ্রমর হয়ে আসে তারা
শুষে নেয় তোমার বুকের মধু…
দীননাথ চক্রবর্তী
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…