মিষ্টি কথা
ভুবন বন্দ্যোপাধ্যায়
ভাবলে বড় অবাক লাগে
করল কারা সৃষ্টি,
বঙ্গ দেশে নানান স্বাদের
এত রকম মিষ্টি ।
রসগোল্লা পানতুয়া আর
ল্যাংচা রাজভোগ,
রস সাগরে ডুব সাঁতারে
দেয় যে মনোযোগ ।
দরবেশ আর লেডিকেনি
জিলিপিটার প্যাচে,
নাইত জানা কে যে কবে
মনটা বেঁধে গেছে ।
ক্ষীরের প্যারা বোঁদের নাড়ু
রাবরি চমচম,
দেখলে যেন জীবেই আসে
জলটা হরদম ।
ছানার গজা অমৃতি আর
রসমালাই স্বাদ,
না পেয়েছে যে জন তার
জীবন বরবাদ ।
মিহিদানা সীতাভোগ দই
সন্দেশ দানাদার,
পাইনা খুজে কারা প্রথম
করল আবিস্কার ।
______
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…