মনের খবর
কলমে- হরিহর বৈদ্য
————————————-
পথের দিকে তাকিয়ে থাকি যেই
পথ যেন মোর হারিয়ে যেতে চায়,
কি যেন কোন স্বপ্নে বিভোর মন
বসেই থাকে কার যে অপেক্ষায়!
সারা দিনই ভাবছি মনে মনে
হাজার রঙিন অতীত কল্পনা,
বসন্তের কোকিল ডেকে ফেরে
তবুও আজ মন কেন আনমনা!
আঁখির পালক একটুও না পড়ে
অলস দুপুর কেবল বয়ে যায়,
ডাগর চোখে তাকিয়ে থাকি দূরে
মনটা তবু তাকেই পেতে চায়।
কাছে- দূরে কোত্থাও নেই কেউ
আমি শুধু মরেও জন্মাই ,
গান শুনিয়ে বাতাস কেঁদে ফেরে
আমরা যেন যমজ দুই ভাই।
দেখতে দেখতে সন্ধ্যা নেমে এল
আজ সন্ধ্যা তারার মতো আমি একা,
এল অনেক দিনের পরে শুভক্ষণ
তোমার সঙ্গে আবার হলো দেখা।
হয়তো তুমি চিনতে নাহি পারো
হারিয়ে যাব তোমার পথের বাঁকে,
কে বলো আর সঙ্গে নিতে চায়
কে বা আজ মনের খবর রাখে!
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…