screenshot 20210408 235704

মনের কথা : বিশ্বনাথ সাহা

Spread the love
মনের কথা
 বিশ্বনাথ সাহা
আজ বুঝি তাই লিখবে না হায়
তোমার মনের কথা!
গুমরে মরে মনের মাঝে
বলার ব্যাকুলতা!
দাও না বলে শুভক্ষণে
যা আছে সব মনে!
না বলা যে বিষমই দায়
মনের বোঝা বাড়ায়
সময় মতো বললে পরে
মন হালকা হয়ে যায়।
মনের কথা দাও বলে দাও
বন্ধুজনের দেখায়।
বন্ধু সে তো সবার বাড়া
যায় না তাকে ছাড়া
করতে সুগম চলারই পথ
সেই তো ধ্রুবতারা।
মান অভিমান ঝগড়া ঝাঁটি
ফেলে দাও না সাড়া।
বন্ধু সুজন এই জীবনে
সবার হয় প্রয়োজন
বলতে পারা সকল কথা
দুঃখ সুখে চায় মন।
বন্ধুত্ব যে মিলন মনে
সাথী সর্বক্ষণে।
IMG 20260615 000656

গোবিন্দ মোদক

Spread the love

কবি ও প্রাবন্ধিক

লেখকের প্রোফাইলে দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp
Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kabyapot/public_html/wp-includes/functions.php on line 5493