মধুযামিনী
___________________
প্রবীর কুমার গুহ
___________________
ওই…………
একটু ছোঁয়া দে,নাহলে
হাঁটা দে !
এই
কনকনে ঠান্ডা বাতাসে,
কত কি অবশ হয়ে
আসে ;
শরীরের চাহিদা গুলো,
বড়ই অবুঝ, নীরব উল্লাসে
রোমাঞ্চের চাঁদ হয়ে
যায় !
আয় না,একটু কাছে
আয়_____
উষ্ণ পরশে জড়িয়ে
থাকনা পাশে,
তুইও চাঁদনী হয়ে যা !
তোর সমস্ত কামনার
রসে______
আমায় জোৎস্না করে দে !
চোখে চোখে ঘনিষ্ঠ
কবিতায়_____
এ রাতে প্রথম ভেঙে যাক,
যত লজ্জা দুয়ার ;
জীবনের নতুন অধ্যায়ের
গল্প বুননে,আমরা
হবো আজ_____
দু’জনে দু’জনের গরম
চা !
আয় না,আয় আয়_____
নাহলে,টাটকা সীমন্ত
সিঁদুর মুছে বাড়ী ফিরে
যা ;
একটু ছোঁয়া দে,
চুম্বনে চুম্বনে শরীর ছেয়ে
দে !
অক্ষম তোর হৃদয় যদি,
নারাজ রতি ক্রীড়ায়_____
খাঁচা ভেঙ্গে তোকে স্বাধীন
করে দেবো ;
মুক্ত তুই, যা না______
আপন কুলায় ফিরে যা !
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…