যে রূপেই ওরা আসুক না কেন,
যে নামেই ওরা আসুক না কেন
যে ঢঙ্গে ওরাআছড়ে পড়ুক না কেন
আমি ভয় করিনা,আমি ভয় করিনা।
বাঁচার জন্য যখন পৃথিবীতে এসেছি
বাঁচার জন্য যুদ্ধ আমাকে করতেই হবে,
কিসের জন্য ভয়, কেনইবা আতঙ্ক
আয়লাই হোক, ফণী কিংবা আমফান।
যুদ্ধ পরাজয় আমার নিত্যদিনের সঙ্গী,
আমি পরাজিত হতে হতে, হতে হতে,
পরাজয় হবে আমার কাছে পরাজিত
আমার নির্ভয় পরাক্রমে, রণকৌশলে।
ওরা আসে উচ্ছ্বাসে নির্মম আক্রোশে;
ধ্বংসের কষাঘাতে আমি আহত জর্জরিত
বাঁচার বাসনা নিয়ে আজো আছি বেঁচে,
বাঁচার তাগিদটা বড্ড বেশী পৃথিবীতে।
ওরা আসে পরীক্ষা নিতে,ওরা চলে যায়;
রণক্ষেত্রে আমি থাকি একা,ধ্বংসের মাঝে
নবজীবনের শপথ বুকে আঁকড়ে ধরে,
কুরুক্ষেত্রের বুকে নতুন ভোরের আশায়।
__________________________

আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।