ভেবে দেখো – হান্নান বিশ্বাস

Spread the love

ভেবে দেখো
      হান্নান বিশ্বাস

ধরা তলে করছ তুমি
মিথ্যে কথার চাষ,
বাতাস কেন বইবে তোমার
মিথ্যে ভরা শ্বাস।

আগুন ছুঁইয়ে করছ তুমি
সত্য আরাধনা,
ছাই কেন করবে আগুন
মিথ্যে আবর্জনা।

এ জলে বইবে কেন
তোমার বর্জ্য মল,
মিথ্যেরা সব আলো জ্বালে
সত্য অস্তাচল।

মাটি কেন বইবে তোমার
মিথ্যে কাজের ভার,
মিথ্যে যেন অসম সাহস
শূণ্য অন্তঃসার।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp