ভলভলা স্মৃতি – সাইবানি বর্মন

Spread the love

ভলভলা স্মৃতি
✍️সাইবানি বর্মন✍️

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জাড়ে জাড়ে জাড়ের দ্যাওয়া
মাগা-পুষা সাজে,
কোটে যে যায় খড়খড়া ওউদ
সূর্য নিন পারে কুয়ার মাজে।

উত্তুরা হাওয়া নড়ি চড়ি
সুলসুলে ব্যাড়ায়,
শীত কুয়ার প্যাচোত পড়ি
সূর্য কোনা নুকায়।

ইন্দিরার পাড় কলের পাড়ত
গোড়গোড়া ছ্যাঙয়া পড়ে,
হাসি মুখে ঠায়রা জলোত
বৌ-বনুস গাওধোয়া সারে।

কুয়ায় ঢাকির নাপায় মাঠ, নাপায় খ্যাত
ত্যাঙ দোনো ব্যালায় আগধাউরি পরে,
ধীরে হাঁটোঙ,থমকা মারোঙ সূর্যের দশা
কাটাকুটি খ্যালের ধরে।

ঝ্যামনে স্যামনে আগে আসিল
পুষুনা সারানতি,
ধুনির গোরোত কতা উমায়, ধুমা বিরায়
ভলভলায় বাইল্য স্মৃতি।।
    —————–

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কাব্যপট পত্রিকা

লেখকের সব লেখা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp