স্মৃতি ক্রমে ক্রমে হারিয়ে ফেলছে মানুষ
বেদখল হয়ে যাচ্ছে আমাদের মস্তিষ্ক
ভয় হয় এই বুঝি কারা এসে পাহারাদার
বসালো হৃদয়ে!ফসল তো ফলে নি বহুদিন
বেদখল হয়ে গেছে প্রবেশের পথ,
দু-হাতে বুক চেপে আগলে রেখেছি তোমার আবেগ, ঝিনুকের মতো–স্মৃতি
বারেবারে হারিয়ে ফেলছে মানুষ–
রাতের অন্ধকারে কত কত মানুষ হারিয়ে গেল!এখনো পড়ে আছি আমি কিনু গোয়ালার গলিতে,ধলেশ্বরী নদীর আহ্বানে।বেদখল হয়ে যাচ্ছে মাটি
ঘুমের বালিশে মাথা রাখি প্রতিরাতে
ঘুম পাড়াই নিজেকে।ঘুমের বিছানায় মেরুকরণ; পাল্টে যায় ঘুমানোর মুখ–
রাস্তায় হাঁটি, দেখি অজস্র ঘুম ঘুম চোখ,
চোখ মানুষ চেনে না এখন,বেদখল হয়ে গেছে দেখা!ভয় হয়!দু-হাতে আগলে রাখি
তোমাকে ঝিনুকের মতো!ভয়ে ভয়ে চোখ মেলি, হয়ত কোনো একদিন কারোর আঙুলে ঝিনুকের হৃদয়!স্মৃতি হারিয়ে ফেলছে মুখ–শুধু বাঁশির শব্দে এখনো ধলেশ্বরী নদীর তীরে ছুটে যাই–তুমিই
আছো এখনো আমার স্মৃতিতে!তোমাকে মুছতে পারে নি এখনো কোনো হাত!
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…