Skip to content
বিদায় ব্যাথা
অনিক চক্রবর্তী
চিঠির জবাব দিও তুমি
লিখছি মনের কথা
তোমায় ছাড়া থাকতে আমার
লাগছে বড়ই একা
প্রথম যখন তোমার সাথে
হয়েছিলো দেখা
একাকিত্বে থাকা
সাঁঝেরবেলা আমরা দুজন
বসে গঙ্গা পাড়ে
প্রেম নিবেদন করেছিলাম
সবার অন্তরালে
মনে পড়ে সেই মুহূর্ত
সেই দিনগুলি
কেমন করে সেসব কথা
সহজে আর ভুলি?
থাকবে তুমি সারা জীবন
কথা দিয়ে ছিলে
আমায় আজ একা রেখে
কোথায় গেলে চলে!
__________
💬 Chat on WhatsApp