বর্ষা এসেছে – মোফাজ্জেল হক

Spread the love

বর্ষা এসেছে

মোফাজ্জেল হক

বসিরহাট

বহু তপ্ত গা জ্বালান দুপুর দেখেছি আমি রোদের চোখে
আর দেখতে চাই না তাই অপেক্ষায় বসে আছি আমি বারান্দায় পড়ন্ত বিকেলে।
মেঘেরা একদিন কথা দিয়েছিল তারা আসবে দলবেঁধে
রোদ সরিয়ে চারিদিক অন্ধকার করে।
তাই বুঝি আজ বর্ষা আগত প্রায় দুয়ারে
তবে, বড় অসন্তোষে
কড় কড় শব্দ করে ঘাড় ফুলিয়ে
ক্রোধে কেড়ে নিল বহু তাজা প্রাণ বজ্রপাতে
মেঘ,করি অনুরোধ ত্যাগ কর ক্রোধ ।
এস ভালোবেসে এস সবার উপকারে
কাউকে অনাথ নিরাশ্রয় না করে
আনন্দে বলে যেন সবাই বর্ষা এসেছে ।

কাব্যপট পত্রিকা

লেখকের সব লেখা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp