বন্ধুত্ব
*********
আজকে বন্ধু তোমায় আবার নতুন করে
চিনলাম,
সাজিয়ে রেখে ডালি তাতে ভালবাসাই
ভরলাম,
বন্ধু আমি এমনভাবে কাউকে কোথাও
পাইনি,
মনের কোনে তাই বলে কি এমন ছবি চাই
নি?
আনন্দ আর কৃতজ্ঞতার জোয়ার আমার
অন্তরে,
সাজিয়ে নিয়ে যতন করে ভরব হৃদয়
মন্তরে।
বন্ধু তোমার পরশ খানি অন্তরেতে রাখতে
চাই,
ছড়িয়ে রাখা সুবাস তোমার, অঞ্চলেতেই
ভরতে চাই।
এমনি করেই সারাজীবন সঙ্গে থেকো
বন্ধনে,
দুঃখে,সুখে,মন্দ,ভালোয় রোদন ভরা
ক্রন্দনে।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]