**এ কবিতার ইতিকথা**
✍বন্দনা কুন্ডু✍
আলমারি ভর্তি বই করে বিদ্রুপ,
বুদ্ধির সিন্দুকে পরেছে কি মরচে,
স্মৃতির লকারের চাবি গেছে হারিয়ে,
জমানো গল্পরা চেনাপথ ভুলেছে।
সুদ নিলে নিতে পারি,
বাক্য ছয় আটটা,
সুদ দিতে হিমশিম,
ভেবে বাদ দিই ওটা।
শব্দের কোষাগারে সিকি আর আধুলি,
ইচ্ছের থলিতে বেশ কিছু রত্ন,
লুণ্ঠিত, ছিল যা হৃদয়ের ভাণ্ডার,
অন্যের আজ তা,হিংসে সে জন্য ।
মনের ম্যানিব্যাগে অক্ষর দু একশো,
লক্ষ্মীর বোকাভাড়ে যেটুকু খুচরো,
তাই দিয়ে সৃষ্টির বৃথা কিছু চেষ্টা,
হচ্ছে না কোনোমতে বাক্যটা পুরো।
চিন্তার অ্যাকাউন্টে সেকেলেই পুঁজি,
দিতে হবে তাতে ছোঁয়া আধুনিকতার,
ভাবনার দেরাজের দ্বার খুলে যা পাই,
সবটুকু এক করে জন্ম এ কবিতার ।।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…