নারী দিবস?
সোনালী মুখোপাধ্যায়
নারী দিবস ঠিক কি?
এ কি শুধুই অন্যান্য দিনের মতো শুধুই কি একটা দিন?
না কি বিশ্বের সমস্ত নারীদের এক জায়গায় জড়ো হয়ে নিজেকে প্রমাণ করার দিন….
যে মেয়েটা সারাদিন লোকের বাড়ি কাজকরে?আর ফিরে যার নিত্য মাতাল স্বামীর হাতে মার খাওয়া বরাদ্দ,সে জানে?নারী দিবসের মানে?
যে ছোট্ট মেয়েটা স্কুল থেকে ফেরার পথে প্রত্যেকটা দিন বাড়ির ড্রাইভার কাকুর হাতে নষ্ট হয়? কিংবা ধরো প্রত্যেকদিন সুযোগের অপেক্ষায় থাকা ওই ছেলেগুলো?যারা ধর্ষক নামে পরিচিত সমাজে? যে মেয়েগুলো ধর্ষিত হয় তারা জানে হ্যাপি ওমেন্স ডে মানে কি?
আর যে মা সন্তানদের বুকে করে পরম যত্নে মানুষ করে তারপর নিজের জীবনটা বৃদ্ধাশ্রমে বা প্রতিনিয়ত সন্তানের কাছে অবহেলা কষ্ট আর যন্ত্রণায় কাটায়?সেই মায়ের কাছে সত্যি কি নারী দিবসের কোনো দাম থাকে?
আমি জানি না সত্যি জানি না নারী দিবস ঠিক কি..
নারী দিবস উপলক্ষে এত অনুষ্ঠান এত ভালোবাসা… ভালো লাগে জানো?,খুব ভালো লাগে .. ওই একটাই দিন,নিজেকে নারী শব্দে ভূষিত করতে বেশ ভালো লাগে।
কিন্তু তারপর? আবার মেয়েরা ধর্ষিত হবে…. অপমানিত হবে প্রত্যেক বাড়ির মায়েরা….
ভালোবাসার নামে ঠকিয়ে যাবে তার প্রতারক প্রেমিক,
বাড়ির কাজের মেয়ে টা তার শারীরিক অসুস্থতা র কারণে একদিন না আসলে মাইনে কেটে নেবার হুমকি ও দেওয়া হবে।
আবার স্কুল যাবার পথে ছোট্ট মেয়েটা তার ড্রাইভার কাকুর হাতে নিষ্পেষিত হবে।
কেনো? কেনো একদিন আমরা মানবো এই নারী দিবস?
এসো না আমরা সবাই একদিন নয় … প্রতিদিন নারী হয়ে উঠি? নিজেদের সত্তা জাগিয়ে তুলি?রোজ পালন করি নিজেরাই নিজেদের কাছে নারী দিবস?নিজেদের কাছেই আগে নিজেরা হয়ে উঠি আমরা নারী।
আমরা কালি, আমরা দুর্গা, আমরা চন্ডী, আমরা মহিষাসুরমর্দিনী, আমরা লক্ষ্মী ,আমরাই সরস্বতী ,আমরা নারী …আমরা শুধুই নারী। আমরা মাত্রিরুপেনো, আমরা শক্তি রুপেনো, আমরা শান্তি রূপেনো,আমরা সৃষ্টি রুপেনও আমরা ধরিত্রী আমরা প্রকৃতি আমরাই সর্বসংহা আমরাই রুদ্রাণী আমরা প্রতি পালিকা আমরাই পত্নী , আমরাই আত্মজা আমরাই নারী।
তাই একদিন নয় প্রতিদিন হোক আমাদের নারী দিবস। হ্যাঁ জীবনে র প্রতিটাদিন হয়ে উঠুক আমাদের নারী দিবস।।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা