ধরাধামে…
বিশ্বনাথ সাহা
শহর ছেড়ে গ্রামের ঘরে
এসেছি আজ অনেক দূরে
ভালো লাগায় লাগছে ভালো
শীতের দিনে রোদের আলো
ফাঁকা মাঠে দিব্যি ছড়ায়
উচ্চ বাড়ির নাই বাধা নাই
খালি পায়ে ঘাসে ঘাসে
চলছে মানুষ অনায়াসে।
সারাদিনই খাটে মাঠে
সব্জি শীতের যাচ্ছে হাটে
সব্জি বোঝায় ভ্যান চলে যায়
কেউ বা চলে ঝাঁকা মাথায়
ছাগল ভেড়া চড়ে বেড়ায়
রাখাল বালক সেই পাহারায়
ঐ দেখা যায় নদীর চড়াই
হাতা হাঁড়ি বালতি কড়াই
শহর থেকে গ্রামে এসে
পিকনিক করে ভালোবেসে
যোগাযোগেই শহর গ্রামে
স্বর্গ সবার ধরাধামে।
© বর্ধমান/৭ পৌষ ১৪৩১
23 December 2024
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…