দেবী সরস্বতী
অভিজিৎ দত্ত
সরস্বতী,তুমি বিদ্যার দেবী
সর্বত্র তুমি পূজিতা
তাহলে তোমার প্রতিনিধিস্বরূপ মেয়েরা
আজ কেন লান্ছিতা?
সরস্বতী,তুমিই শিখিয়েছো
পড়াশোনার মাধ্যমে আত্মনির্ভর হতে
দীপ্ত পদক্ষেপে পুরুষদের সাথে
পায়ে,পা মিলিয়ে চলতে।
দেবী,সত্যিই যদি
তোমাকে আমরা মানি
তবে,তোমার আর্শীবাদে
খুলে যাক আমাদের জ্ঞানচক্ষু
অর্থাৎ বিবেকের কথাই যেন শুনি।
গুরুজনদের দিতে পারি
উপযুক্ত সম্মান ও নারীদের মর্যাদা
তবেই সার্থক হবে আমাদের
সরস্বতী পুজোর অর্চনা।
দেবী সরস্বতীর কাছে একটাই প্রার্থনা
তোমার আর্শীবাদে জেগে উঠুক
আমাদের সকলের চেতনা।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…