দুঃখ
সুশান্ত সেন
দুঃখ টা চেপে চুপে মনের কুটুরির ভেতর
ঢুকিয়ে দিলাম
যেন হাউই হয়ে সে না আকাশে মিলিয়ে যায় বা
তুবড়ি হয়ে দপ করে জ্বলে না ওঠে।
তখন তিমির ভেদ করে
এক আশ্চর্য অনুভূতি
বিশ্বের আনাচে কানাচে অন্বেষণে রত।
বিসমিল্লার সানাই এর সুর
নর্দার্ন পার্ক রাঙিয়ে কাশির ঘাটে
বজরা নোঙ্গর করালো,
আর রবীন্দ্রনাথ তাঁর জোব্বা পরে
তীরে এসে পৌঁছালেন।
এবং সূর্য প্রণাম শেষ করে হরিহর ঘটি ডুবিয়ে
গঙ্গা জল নিয়ে
বাড়ির পথ ধরলেন।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…