ঠিকানা
———–
অরুণ ঘোষ
হাসনাবাদ, উঃ ২৪ পরগণা
**********************
আমার একটা ঠিকানা ছিল।
সেখানে কতোলোক আসত, কতো কথা কইত।
জানা, অজানা, আপনজন, প্রিয়জন, ধনবান, জ্ঞানবান
কতো জনের নিত্য আনাগোনা।
আমার একটা ঠিকানা ছিল,
সে ঠিখানায় ডাক পিওন চিঠি দিয়ে যেত।
বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কতো চিঠি লিখত।
আজ আর কেউ আসেনা, ঠিকানা কি ভূলে গেল?
কিন্তু আমি তো ওদের ভুলিনি।
তবে কি ওদের স্মৃতিভ্রম ঘটেছে!
চারিদিকে বড় ব্যস্ততা, সবাই ছুটছে তো ছুটছে।
মনে হয় পুরানো ঠিকানা সময়ের হাতে পড়ে
এ ভাবেই হারিয়ে যায়।
আমার একটা ঠিকানা ছিল, ঠিকানা একই আছে
সত্যি বলছি আমি ঠিখানা বদলাইনি
তবে কি ওরা সবাই বদলে গেল। পৃথিবীটা এরকমই
সবাই ক্ষমতা বানদের সাথে থাকতে চায়, বোধ হয়।
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।