ছেলের চিঠি
শ্যামল মন্ডল
**********
শ্রীচরণেষু মা ,
আমি তো মা ভাল’ই আছি
তোমার খবর বলো ?
তুমি কি সেই আগের মতো
সবার বোঝা তোল ?
আমি যে মা বড় হয়েছি
ভুলে’ই গেছি তোমায় ,
আজকে আমি ডাক্তার বাবু
থাকি কলকাতায় ।
তোমার বৌমা শিক্ষা দীক্ষায়
অতি উচ্চ মানে ,
কলেজে সে চাকরি করে
ব্রতী শিক্ষা দানে ।
তোমার নাতি মাস ছয়েকের
ঝিয়ের কাছে থাকে ,
আধো বোলে বাড়ির ঝি কে
মা-মা বলে ডাকে ।
চেয়ে ছিলে আসতে তুমি
শহর কলকাতায় ,
বুঝবে না মা তুমি এলে
বাড়তো কত দায়।
তোমার স্বভাব কেমন ছিল
সে তো আমি জানি ,
সারাটা বাড়ী মাথায় নিয়ে
টানতে কলের ঘাণি ।
ছোট বেলায় বাবার শাসন
তোমার স্নেহের হাত ,
দৌড়াদৌড়ি আর দুষ্টুমিতে
করতাম বাড়ি মাত ।
সেদিক থেকে তোমার নাতি
শান্ত স্বভাব হবে ,
কাজের মাসি থাকলে বাড়ি
চিন্তা কিসের তবে !
একটু খানি বয়স হলে
দেখিয়ে দেব তাকে ,
তখন’ই তো চিনবে সে তার
আসল মা যে কে !
অনেক বছর হয়ে গেল মা
তোমার কাছে যাইনি ,
বাবার শরীর কেমন আছে
সে খবরও পাইনি ।
মাসকাবারী মাসের খরচ
সময় মতো দেবো ,
আমার ভাবনা ছেড়ে মাগো
নিজের কথা ভেবো ।
আমি যে মা বড় হয়েছি
ছোট্ট শিশু নই ,
আশীষ করো আমি যেন
অনেক বড় হই ।
আসছে পূজায় সময় পেলে
তোমার কাছে যাব ,
তোমার হাতে ক্ষীরের পায়েস
আয়েস করে খাবো।
বাবার দিকে খেয়াল রেখো
নিজের কথা ভুলোনা ,
তুমি যে মা সবার সেরা
নেই যে কোন তুলনা ।
লিখবো কি আর বলো মাগো
লেখার অন্ত নাই ,
চেম্বারে যে যেতে হবে
এখন তবে যাই ।।
প্রণামান্তে -শ্যামল
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…