জানা হলোনা অব্যক্ত কিছু
**************************
কলমে : রত্না দাস
উদ্ধত কাম নিঃসৃত বিছানার চাদরে… ঘোলাটে দাগ। ছেঁড়াখোঁড়া মন জানলার কাঁচে ঘুরেফিরে আবছায়া —
মরা চাঁদ মাঝে মাঝে জানাচ্ছে রাত এখনও অনেক বাকি…
…কথাগুলো ধাক্কা খেয়ে ফেরে বারান্দার থামে খিলানে…
বলা হয়নি, বলা হোলো না যা বলার ছিলো। ভার হয়ে থাকা বুকের গহনে রক্তক্ষরণ… এই রাতগুলো নিস্পন্দ নিরব হয়ে ঝরে পড়ে…
অনেক দূরের তারারা মিটিমিটি জ্বলে জ্বলে আলোর আভাস হাল্কা ছায়াময়
কুহেলি হয়ে যাওয়া মনের দরজা ঠেলে আগন্তুক হাওয়া মৃদু পরশ দিয়ে কিছু বলে…
জানা হয়না কি ছিলো —
আজও অব্যক্ত রয়ে গেছে অবুঝ মনের কি যেন. কি যেন…
চকিত উদ্ভাস —!!
*******************************************

আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।