*কবি ও কলম*
*-মহাদেব নন্দী*
কবি-
সাদা পাতা খালি পড়ে
কেন তুমি বন্ধ?
তুমি ছাড়া জানো নাকি
আজ আমি অন্ধ।
ঘরের কোনে পড়ে আছো
মুখে নেই শব্দ,
এমন করে কেন তুমি
করো মোরে জব্দ?
কলম-
কথা মোটে বলবোনা
সব পড়ে থাকগে,
শব্দ আজ হারিয়েছি
সে যায় যাকগে।
তুমি থাকো তার সাথে
আজ আমি মূল্যহীন,
অসময়ে ছিলাম পাশে
ভুলে গেলে সবঋণ?
কবি-
জানি আমার দোষ আছে
ক্ষমা নেই তার,
দিন রাত পড়ে থাকি
রঙিন বাহার;
জানো, তার আকর্ষন
চুম্বক অধিক;
ভুলে যায় তার কাছে
সঠিক-বেঠিক।
কলম-
যত তার শক্তি আছে
দেখতে তুমি পাও,
মূল আঁধার কি – তা
তার কি খোঁজ নাও?
আমার রূপে সজ্জিত
আমার জ্ঞানের আলো
সে আজ রঙিন তাই
আজ সে ভালো!
কবি-
মনের ভালো মনটাকে
মিথ্যা বলেছি,
দিন দিন অন্ধকারে
ডুবতে চলেছি।
আজ থেকে কথা দিলাম
তুমি আমার সব,
এবার তো কথা বলো
থেকো না নিরব..
কলম-
তোমার এই কথা শুনে
চোখে জল আসে
সেই জলে খাতাখানি
কবিতায় ভাসে।
আজ আমি ছোট্ট কলম
জ্ঞানের ভান্ডার,
সবার প্রিয় মুঠোফোনের
অজ্ঞাত কান্ডার।।
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।