কবিতা : স্বচ্ছতা<< নীরেশ দেবনাথ

Spread the love

কবিতা : স্বচ্ছতা

নীরেশ দেবনাথ

সরল মনে নেইকো গরল
আছে তরল স্বচ্ছতা,
লুকোচুরি নেই কো কিছু
নেই নীচুতা উচ্চতা।

মনে আছে স্বচ্ছতা যার
কিসের তার আর ভয়
দুঃখ কষ্ট মানবে যে হার
সদাই হবে জয়।

বুক ফুলিয়ে সবার মাঝে
থাকবে মহা সম্মানে,
উঁচু মাথার নেই কোন ভয়,
ভয় পাবে সে কোনখানে?

স্বচ্ছ মনে প্রবেশ নিষেধ
লজ্জা ঘৃণা ভয়ের,
নির্ভয় চিত্তে এগিয়ে গেলে
দেখা মিলবেই জয়ের ।

স্বচ্ছতা এক অমূল্য সম্পদ
বিশাল করে মনকে,
স্বচ্ছ ভাবমূর্তি মহান করে
অতুল্য এই ধনকে।

স্বচ্ছ জলে নেই তো ক্লেদ,
আকাশ স্বচ্ছ নীল,
বিশাল হৃদয় স্বচ্ছ মনই
জিতবে বিশ্বনিখিল।

রচনা কাল:
১২ আগস্ট, ২০২৫
পুনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp