কবিতা –.মায়া
কলমে- বাসুদেব মন্ডল
*****
চায় সবাই ভালোবাসতে শরীরকে
শরীর তার নয়,
দেহের মধ্যে যার বাস
সেই তো চালায়।
যাবে চলে সময় হলে
পড়ে রবে ভূমি তলে,
করো কেন আমার আমার
যাও মায়া ভুলে।
ক’দিনের অতিথি তোমরা
এই মহা ভূবনে,
উপরের ডাক এলে পরে
রাখবে না যতনে।
তেরদিন পরে সব শেষ
হবে পরিবর্তন,
যাবে তোমায় সবাই ভুলে
খাবে পঞ্চব্যঞ্জন।
##
চুঁচুড়া, হুগলী। 3/5/2023.
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…