কবিতা: মাপ ✓ বিশ্বজিত মুখার্জী

Spread the love

কবিতা: মাপ

বিশ্বজিত মুখার্জ্জী

 

মেঘবালিকা মেঘ বালিকা স্বপ্নচারী সুখ…

অপেক্ষাতে ধৈর্য্যহারা নবীন আগুন্তক।

অসম্ভব টান মনোমধ্যে কৌতূহলী ছাপ..

ঠোঁটের কোণা অস্পষ্ট দুচোখে নিম্নচাপ!

 

দীর্ঘশ্বাসের সীমারেখা অতিক্রমে স্থির…

স্পষ্ট ফাটল ইমারতের দেয়াল জোড়া চির।

কোন কারিগর নক্সা আঁকে পাথর কুঁদো দম…

ইট ও বালির যোগান ছিলো সিমেন্টের ভাগ কম।

 

ভিতের গঠন নোনা লাগা মজবুত কোথা ভিত?

পরির্চযা সঠিক হ’লে শব্দটা হয় গীত।

মেঘাচ্ছন্ন মেঘবালিকা ঘরে নোনা ছাপ…

জল সিমেন্টে বালির কদর সঠিক পরিমাপ!

 

তাই বলে কি ঘর হবে না মিথ্যে মুসাফির…

মজবুত হ’লে ভিতের গঠন লক্ষ্যে থেকো স্থির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp