শিরোনাম- *বেঁধেছ যে সখি*
কলমে– বিমান প্রামানিক
মাড়গ্রাম, মুর্শিদাবাদ
উদাস দুপুর বেলাতে
চলোরে সখি একসাথে,
যাবো দূরের ঐ মদিনায়।
শান্ত ছায়ায় নদীর পাড়ে
বসবো সখি তোমায় ঘিরে,
সুন্দর ভবিষ্যৎ কল্পনায়।
চলোরে সখি সাথে মোর
জীবন ছন্দে উদাস দুপুর,
বাঁধবো যে ঘর দুজনায়।
কল্পনায় বাঁধিবো সুর
ছন্দে ছন্দে কাটুক দুপুর,
নদীর তীরে বাঁধিবো আলয়।
কাটুক বিকেল শান্ত সুরে
দেখবো সবই ঘুরে ঘুরে
ঐ সুন্দর জোছোনায়।
স্বপ্ন সকল হবে পূরণ
হোক তবে তাই সহমরণ,
বৃক্ষতলে স্নিগ্ধ ছায়ায়।
তোমার হাতে রেখে হাত
দেবো যে সকল সাথ,
বেঁধেছ এ কোন মায়ায়?
দিবা নিশি স্বপ্নে বিভোর
স্বপ্ন সকল হচ্ছে জাবর,
তোমায় নিয়ে যাবো মদিনায়।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…