কবিতা : বেঁচে আছি – প্রশান্ত ভৌমিক

Spread the love

বেঁচে আছি
প্রশান্ত ভৌমিক

আজও বেঁচে আছি
কিন্তু কেন?
আমার কি কোন প্রাসঙ্গিকতা আছে
এই বিশ্ব চরাচরে ঘুরে বেড়াবার!

আমার তো আরো কয়েকশ বছর আগেই
পাখি হয়ে ওড়ার কথা,
কেন আমি পাখি না হয়ে
মানুষ নামের অমানুষ হয়ে আছি?

কত কী ভাবনা আসে মনে
কত রকম স্বপ্ন ঘুরে বেড়ায়।
সব মিলিয়ে মনে হয়
মানুষের ঘরে জন্ম নেয়া সবাই মানুষ নয়।

কাব্যপট পত্রিকা

লেখকের সব লেখা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp