কবিতা: বসন্ত – কবি: মোফাজ্জেল হক

Spread the love

শিরোনাম-বসন্ত
কলমে-মোফাজ্জেল হক

তুমি ঋতুরাজ,
তুমি রাজাধিরাজ,
রাজার মতো তোমার আবির্ভাব,
বার্তাবহ কোকিল তাই গাইছে কুহু কুহু রব।
শীতের তুহিন শীতলতা আজ অন্তর্হিত,
ধরণীর বুক হয়েছে শিহরিত,
দক্ষিণের মৃদুমন্দ মলয় মারুত হচ্ছে প্রবাহিত।
নব কিশলয় , কুসুমস্তব তাই প্রস্ফুটিত,
চতুর্দিক সুগন্ধে হচ্ছে আমোদিত ।
শীতের জড়তা গেছে কেটে,
পুষ্পগন্ধে আকুল ভ্রমরগণ, আনন্দে ব্যস্ত গুঞ্জনে।
কবিগন ব্যস্ত বসন্তের বর্ণনা গানে ,
বসন্ত উৎসবে মেতেছে মানুষ বহু স্থানে,
ধনী দরিদ্র , উচ্চ নীচ বিভেদ বিলুপ্ত হয়েছে সেখানে,
সকলেই একসাথে মেতে উঠেছে মিলন উৎসবে,
আবির,কুমকুম ও ফাগের ছড়াছড়িতে।
বসুন্ধরার বুকে বসন্ত আজ এসেছে,
প্রকৃতির বিচিত্র নিয়মে।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp