আগন্তুক
✍️পলি ঘোষাল চক্রবর্তী✍️
🌱 🌱 🌱 🌱 🌱 🌱
🌱 🌱 🌱 🌱 🌱 🌱
আগন্তুক এ কাল সে কালের কন্ঠ রোধে উদ্যত।
বাল্মীকি রামায়ণের রাজ কাহিনী তে শঠ শর্ত।
ষড়যন্ত্র উঁকি মারে রাজ প্রাসাদের আনাচে কানাচে।
ষষ্ঠ ইন্দ্রিয় স্বার্থের, আখেরে লাভ খোঁজে।
আগন্তুক সময় নতুন প্রভাত নষ্ট করে আবেগে,
সময়ের কলমে লেখা হয় যে ইতিহাস উদ্বেগে।
ভারত প্রেম কথা লেখে মহাভারতের মহান পাতা।
কুন্তীর কাছে স্নেহের ভিখারী মহাবীর কর্ণ দাতা।
পাতায় পাতায় ঝাপসা হয়ে যাওয়া লেখা,
তবু ইতিহাসের থেকে শেখা।
যুগের যৌবন বনে ফুল পাপড়ি ঝরিয়ে কাঁদে ,
অমোঘ নির্দেশ নীরবে মেপে দেয় সাময়িক অভিযান।
জল রঙা চোখের জলে পিপাসু আহ্বান।
আসে যায় দিন, হারিয়ে ফেলা নির্বাক নিমেষ,
এক মুঠো রোদের মত কাঙ্ক্ষিত উষ্ণতা অশেষ। ঝরা পাতার পালকে নিহিত বাঞ্ছিত প্রবঞ্চনা,
সময় শিকারী বেশে জাল বিছিয়ে করে আনা গোনা।
শেষের পাশে শুরু তার জায়গা রাখে।
কোন শুরু অচিরেই জীবন বাতি নিভিয়ে হয় স্তব্ধ পথের বাঁকে।

আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।