কবিতা – তুমি
✍️ শৌভিক
হয়তো তখন তুৃমি আনমনে
একলা বিজনে –
তাকিয়ে আছো এক মনে আকাশ পানে –
পাহাড়ী নদীর তীর
বয়ে চলে হাওয়া ধীর –
তোমার স্পর্শে, হ্যাঁ তোমারই স্পর্শে
নদী হয়ে আমি বইবো ঠিক এক দিন –
ক্ষনিকের তরে পৃথিবী সেদিন
যাবে থমকে, হবে সে প্রথম ঘূর্ণন হীন !
কথার কথা তো নয় –
প্রেম আজীবন শুধু জ্বালায়
ভালবাসা তো আতরের গন্ধ নয় –
চির কাল কলিজার গভীরে
আকাশ প্রদীপ হয়ে রয়ে যায় !
নীল জলের ঢেউয়ে পা ডুবিয়ে
কথা হয়ে ছিল তারাদের সাথে,
কেউ কথা রাখে নি –
কথা রাখে না!
এক পূর্ণিমার রাতে সে চাঁদের আলোয় না ডুবে,
বলেছিল, তার সাগরে ডোবার কথাও –
বলেছিল আরো –
যদি সত্যি ভালবাসো , আমায় আটকিও –
তারপর কত পূর্ণিমা চলে গেছে
আমিই নীল জলে পা ডুবিয়ে
একা একা বসে রই –
আমাতে লীন হবে সে –
আশায় আশায় রই !
কিছু নদী ভেসে যায়
কখনো বন্যায় বা ঝর্না ধারায়।
নদ নদী মরে যায়
ঝর্না যখন তার পথ পাল্টায়!
@ শৌ ভি ক
আরও পড়ুন:-রবীন্দ্রনাথ – সৈয়দ শীষ মহাম্মদ
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…