তবে দেবদারু হবো
মুস্তারী বেগম
হে অন্ধকার
হে নির্জনা
আরো কাছে এসো
আম কে ঢেকে নাও।
আমার আত্মীয়ের মুখগুলো বড় রঙীন
আমি হয়তো অন্ধ হয়ে যাবো।
মিথ্যার দোলনায় দুলতে থাকা আপনজন
সব নিয়েছে আমার
রক্তহীন শরীরটা কোনক্রমে ঠাঁই।চাই তোমাদের বুকে
তোমরাই তো প্রয়োজন ছাড়া প্রিয়জন!!
হে নদী আমাকে ডেকে নাও
আমি জল হবো ।
জলমেখে জড় হবো
হে আকাশ আমি তোমার কাছে যেতে চাই
তুমি কাফন হোও আমার
আমার বেদনা যন্ত্রণা অভিমান গুলো
বৃষ্টি করে ফেলে দিয়ো আমার স্বজনদের উঠোনে
যদিগাছ হয়ে জাগি তা ওদের সান্নিধ্য পাবো।
আরো একবার কষ্ট পাওয়ার জন্য ভালোবাসবো।
আমি তো অপাংতেয়
আমি তো অপ্রয়োজনীয়
আমি তো আদি
আমি তো কথা বলি ফোয়ারার মতো।
আমি পাপ দেখে দেখে অসহ্য হয়ে উঠি
তাই অন্ধ হবো অন্ধকারের মতো।
আমাকে বধির করো পাহাড়!
নাহলে একটি গাছ।
মাথা উচু করা দেবদরু!!
গাছ হয়ে যদি ফেরে আমার অশ্রু
তবে তা দেবদারুই হোক।
একমুঠোয় আকাশ ,আর একমুঠোয় পাহাড় নিয়ে সে
অবিকল মানুষের মতো
মাথা উচু করে দাঁড়িয়ে থাকবে-;’!
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…