কালো রঙের আলো
গোলাম রসুল
সন্ধ্যায় ওরা কবর দিয়েছিল আমার পাখনা
শিকারের সন্ধানে আমি স্বপ্ন দেখি
রাত্রির কাদার তলায়
কেউ আমার গোড়ালি থেকে রওনা দিয়ে আমার হৃদয়ের দিকে আসে
দুটি সোনার হাত
দুটি আকাশের নিচে
পৃথিবীতে আমার অনুপস্থিতির মতো সুন্দর
ভোরে সূর্য কিরণ থেকে কয়লা গুলো ঢেলে নিই
আগুনের ঘোড়া ছুটে বেড়ায়
আমি অপেক্ষা করি বাজনার রেলস্টেশনে সঙ্গীতের আরো একটি দুঃখী অর্থের জন্য
আর দুঃখের পালকে এঁকে দিই আলোর রশ্মিতে
কালো রঙের আলো
আমার জীবন
সন্ধ্যায় ওরা কবর দিয়েছিল আমার পাখনা
_________________
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]