ঈশ্বর ও মানুষ
= প্রদীপ কুমার সামন্ত
—————————–
ঈশ্বর অসীম শক্তিধর
সৃষ্টি – প্রলয় , বন্ধন মুক্তি সবই তাঁর হাতে
তিনি সব কিছুই পারেন —
পুরুষকে নারী করতে
নারীকে পুরূষ করতে
পশুকে মানুষ —
মানুষকে পশু — আরো কতো কি — ।
কিন্তু মানুষকে পশু করানোর ব্যাপারটা
তিনি মানুষের হাতে সঁপে দিয়ে
দিব্যি তিনি ম্যাজিক দেখছেন
উড়ুক না ঘুড়ি
লাটাই তাঁর হাতে
এতে মানুষরাও অনেক তৃপ্ত ও গর্বিত ;
বিধাতাপুরুষ নীরব থেকে
সব খেলা দেখছেন
আর অট্টহাসি হাসছেন ।
==========================
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]