দীপ্ত মনের চেতনা”
-তপন কুমার তপু
আলোর প্রদীপ জ্বেলে হে প্রিয় তুমি এসো, জগতের করতে পরিত্রাণ,
নবজীবনের সূচনায় পৃথিবীর মানুষের একমাত্র তুমিই গতিপথ,,
সাফল্যের নব চেতনায় ভরে দাও যৌবন, নিয়ে নাও সত্য শপথ।
তোমার সুন্দর চেতনাদীপ্ত মনের সুচেতনা জগতে করো যে দান।।
তোমার যুবক যৌবন মনের ইচ্ছা শক্তি দিয়ে ভরে দাও প্রাণে প্রাণ,
সু সত্যের আলোর দীপ্ত মঙ্গলে হোক পৃথিবীর মানুষের কল্যাণ,,
বিবেকের প্রভা প্রজ্বলিত করো সত্যটাই হোক সকল সম্মান।
হৃদয়ে হৃদয় সম্মন্বিত হোক প্রেমে হোক প্রাণ দীপ্তিমান।।
পবিত্র প্রেমে জড়িয়ে ধরো মানুষের অমিয় গতি ধারা,
অবমুক্ত করো সব বন্ধন কুলষিত সমাজের যত অবক্ষয়,,
নিন্দা ঘৃণা ক্রোধ অহংকার, দূর্বলতা দুর্ভেদ্য কে করো জয়।
গৌরবান্বিত হোক এ জগত জীবন গতিময় হোক এ ধরা।
***********
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…