একুশের ভাষা দিবস
__________________
কলমে_পূজা চক্রবর্তী
কত বীর শহীদের রক্তে লেখা
একুশের মাতৃভাষা,
মাতৃদুগ্ধ সম আমার প্রাণের
প্রিয় বাংলা ভাষা।
বাংলা ভাষা জাগায় আশা,
বাংলা আমার প্রিয় মাতৃভাষা।
বাংলা ভাষা বড্ড খাসা,
বাংলা আমার প্রাণের ভাষা।
বাংলা ভাষা,হৃদয় ঘেঁষা,
বাংলা ভাষায় লাগলো নেশা,
বাংলা বিনা আমি বাক্য হীনা,
বাংলা আমার হৃদয় বীণা।
বীর ভাষা শহীদের প্রতি,
বিনম্র চিত্তে জানাই সশ্রদ্ধ প্রণতি।
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]