আমার বাংলা তোমার বাংলা<< ইব্রাহিম সেখ, রাজারামপুর, মুর্শিদাবাদ(প:ব)

Spread the love

আমার বাংলা তোমার

বাংলা ইব্রাহিম সেখ, রাজারামপুর, মুর্শিদাবাদ(প:ব)

মেল বন্ধন ছন্নছাড়া,ঐক্য এখন বিভিন্নতা,
জালি ভোটে হয়ে নেতা,তাদের হাতে সব ক্ষমতা!
ধর্ম-ধর্ম উড়ছে আগুন, পুড়ছে মানুষ লাখে লাখ,
যুদ্ধ নিয়ে চলছে খেলা,মরছে মানুষ ঝাঁকে ঝাঁক।
ভাষা নিয়ে ভাষণ বাজি,গো মূর্খের গড্ডালিকা,
বিশ্বজয়ী বাংলা ভাষা,তার ললাটে নোবেল টীকা।
বাঙালি মোর মহান জাতী,ইতিহাসের পাতায় লেখা,
বাংলা মানে বিপ্লবী দল,স্বাধীনতার অগ্নি রেখা।
আউল বাউল ভাটিয়ালি, বিশ্বকবি, কবি নজরুল,
বিবেকানন্দ, বিদ্যাসাগর,এই বাংলার গোলাপ ফুল।
বন্দেমাতরম, জাতীয় সংগীত,জয় হীন্দে’র অতুল ধ্বনি,
সোনার দেশের স্বাধীন ভাষা, জ্ঞানে গুণে স্বর্ণখনি।
বাংলা মায়ের তিন চন্দ্র, নেতাজী তার বীর সন্তান,
যাদের ভয়ে বিট্রিশ রাজা,থরথরি’য়ে কম্পমান।
এমন ফঁদে পা দিও না, মাথা মোটা গরুর দল,
ধ্বংস হবে জারিজুরি, ভাষা নিয়ে নাড়লে কল।
ভারতবর্ষের দ্বিতীয় ভাষা,তাকেই বলো বাংলাদেশি?
চুপ করে থাক পাগল ছাগল, করিস না আর বেশি বেশি।
বাংলা ভাষায় আঘাত দিলে,ভোঁতা মুখে মারব লাথি,
বাংলা তোদের করব দিবে, বাংলা তোদের ভাঙবে ছাতি।

রচনাকাল(২২শে শ্রাবণ ১৪৩২ সাল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp