পৃথিবী হাঁসবে, সুদিন আসবে
পাখি রা গাইবে গান ;
মন্দিরে ফের হরিবোল হবে
মসজিদে আজান ।
কৃষক বন্ধু শয্যা ত্যাজিবে
শুরু হবে হাল চাষ ;
চন্দ্রে-সূর্যে লক্ষিত হবে
মুক্ত আলোর উদ্ভাস ।
গীর্জায় হাঁসি, শত যন্ত্রনার
জাগবে মানব যীশু ;
পাড়ার বুড়ো’রা পাইচারী দেবে
খেলবে অবোধ শিশু।
বাজারের যত দোকান -পশরা
খুলবে নতুন ছন্দে ;
পৃথিবী আবার মুখরিত হবে
নতুন ফুলের গন্ধে ।
বন্দী মানব মুক্তি পেয়ে
আপন কর্মে লিপ্ত ;
আমিও হয়ত সকলের কাছে
হব সন্ধ্যা’র সূর্যাস্ত !!

শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…