কবিতা- অবাধ্য শব্দ
কলমে- দেবাশীষ মন্ডল
- ভাঙা মন্দিরে ভগবানের কান্না শুনেছি
ঘুমহীন ছেঁড়া বিছানায়
আজ প্রতিবাদ কাল সবই মায়া
লোভের ইচ্ছেরা কামনায়
ফিরে দেখি যখন একলা আছি
সহযাত্রী, সে তো নেই!
মুখবন্ধ কুলুপের ক্রীতদাস
বিচিত্র সব বুদ্ধির খেলা
সমাজ সম্মুখ দর্শন,
তবে কি আয়না কখনও বলে?
উপহাসে তুমি লেখো ধর্ষণ!
সময়ের অলসে বড্ড বেশি কুঁড়েমি
খোলা পায়ে মাটিতে হেঁটে দ্যাখো
ভুলবে যে সব ভাঁড়ামি
কার দায় কে নেবে?
আঁতুড়ে জন্মানো কীট
চেনা যায় দেখা যায়
খুলবে কি কখনও সে মগজের ছিট্!
কলরব হোক আজ পশ্চাৎ পিছে
তুমি আমি কলমের দাস
তবু লিখি মিছে…….
রচনাকাল- ২১/০৩/২০২২ইং
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…