কবিতা- অদ্বিতীয়া নারী
কলমে- দেবাশীষ মন্ডল
*********************
– সে তো লেখাপড়া জানে না
হাতে যত কাটা দাগ ফসকে ধরা
বলা বারণ ছিলো শৈশবের তোতলামিতে
স্বরবর্ণের অ আ এ ঐ !
কতটা ঝড় দেখেছে সে
কতটা দর কষেছে সে
একটা খড়ি মাটিতে
ভেবে কি দেখি!
একটা কলমের দাম দিতে চাই
একটু পিছিয়ে দু ‘ পা এগিয়ে
সেই পুরনো ধূসর আঁচল
যেখানে সাজ নেই সাধারণ
ঝিঁ খাটা বাবুদের যত বারণ,
সে যে আমার ” মা “-
অপূর্ণতার আচ্ছাদনে মোড়া এক চাদর
সেই পুরনো ভাষা রুপে
পুরাতন ডাল ভাতে
একটু বিস্বাদ একটু বিবর্ণ……
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…