
অঙ্কুর
কামাল হোসেন হালদার
দেখো ভাই ওই ভিজে-
বালুকার -সামান্য উপরিভাগে
যেন এক , মৃদু প্রাণের আভাস ,
ও নিজেকে আজ জাগ্রত –
করনে মৃদু হেসে দিতে চলেছে
তারই পূর্বাভাস ।
ও চাইছে যেনো জগৎকে
মৃদু হেসে বলতে ,
অনেক সময় এখনও বাকী
জেগে মোর উঠতে,
নিষ্পাপ ওর হাসির ঝলকে
অনেক আশা লুকিয়ে ,
ভেঙ্গনা ওর সাধটাকে
ও স্বপ্ন দেখছে ঘুমিয়ে ,
অনেক শক্তি রেখেছে লুকিয়ে
ও নিজ্ শুপ্ততাই ,
ও চাইছে জাগতে স্মমহিমাই
কিন্তু ওর এখনো হয়নি সময় ।
মনমাঝে ওর কতো সাধ
ও ফুটবে জগৎ মাঝে ,
অঙ্কুর ও থাকবে আর
ও মাতবে সবুজে ,
জগৎ‘এ আসিয়া ও দিবে
অনেক মৃদু পবন ,
দুঃখ কষ্ট ভোলাবে ও করবে
জ্বালার দহন ।।
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।