নিষ্ফলা ছোটাছুটি /সত্যেন্দ্রনাথ পাইন।
*********************************
যতই করো লাফালাফি
যতই করো হুটোপুটি
শেষ একদিন হবেই।
রাজনীতিক, বিজ্ঞানী, শিক্ষক
গায়ক, সুরকার, পরিচালক
অভিনেতা, সাংবাদিক
বিখ্যাত এ ভুবনে
যে যা-ই হোক না কেন–
শেষের দিনের শেষ বাঁশি
বাজবে যখন
তখন
ছুটে লাভ কী হবে?
ছুটোছুটি হাঁটাহাঁটি হাঁফাহাঁফি
সব বৃথা যখন !
তার চেয়ে ভালোবাসা, অমরত্ব
পেতে চলো যাই
সেই নির্জনে……
ডাকি তারে
যে দেবে সকলকে সঠিক
আলোর নিশানা…
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…