13/01/2021
★ধারাবাহিক পৌরাণিক কাব্য★ * কুরুক্ষেত্রে আঠারো দিন * —— কৃষ্ণপদ ঘোষ।উপস্থাপন–১৪( পূর্ব প্রকাশিতের পর ) ★ দ্বাদশ দিনের যুদ্ধ ★৫) সংশপ্তকগণের যুদ্ধ ― ভগদত্ত বধ । খরবেগ সলিলা গঙ্গা সরযূ যথা,দুইপক্ষ সেনা মিলিত হইল তথা।।হেরি সবে আগমন পার্থের রণে,হর্ষধ্বনি করে সব পুলকিত মনে।।কহেন অর্জুন, “হের, দেবকী নন্দন,আসিছে ত্রিগর্ত ভ্রাতা লভিতে মরণ।।তারা […]
09/12/2020
কুরুক্ষেত্রে আঠারো দিন * —— কৃষ্ণপদ ঘোষ।উপস্থাপন–১৩( পূর্ব প্রকাশিতের পর ) ★ একাদশ দিনের যুদ্ধ ★ ৩৷ অর্জুনের জয় * চর মুখে সংবাদ পাইয়া যুধিষ্ঠির,রক্ষিতে নিজেরে করেন মনস্থির।।কহেন অর্জুনে, “সব করিলে শ্রবণ,করিবারে রক্ষা মোরে করহ যতন।।দ্রোণ পণে স্থিত তথা ছিদ্র সূক্ষ্ম অতি।ছিদ্র সে মোদের লাগি করিবারে গতি।।অতএব কর রণ থাকি মোর পাশে,চেষ্টা কর অবিরত শত্রু […]
09/11/2020
ধারাবাহিক পৌরাণিক কাব্য: * কুরুক্ষেত্রে আঠারো দিন * —— কৃষ্ণপদ ঘোষ।উপস্থাপন–১২( পূর্ব প্রকাশিতের পর ) ★দ্রোণ পর্ব★১| ভীষ্ম সকাশে কর্ণ। অরণ্যে পালক হীন মেষ দল যথা,ভীষ্মাভাবে কৌরবকুল উদ্বিগ্ন তথা।।উদভ্রান্ত করুপতি হন উচাটন।নির্ধারিতে সেনাপতি করেন আলোচন।।হইল সময় কর্ণের করিবারে রণ।কর্ণে তাই ডাক দেন কুরুভাই গণ।।আহূত কর্ণ সবারে দিলেন আশ্বাস।যথা শক্তি রণিব রণ রাখ বিশ্বাস।।করিবারে […]
19/10/2020
চূর্ণ বিচূর্ণ আলোতে ভরেছে দেহ আকাশ জ্যোৎস্নার কারাঘাতে স্বপ্ন ভেঙ্গে বিলিয়েছি তুরুপের তাস হাতে রেখে স্যাকরার ঠুকঠাকেও নীরবতার কেরাটিন বাড়িয়েছে গলার স্বর ভেঙে কাকের কর্কশে তোমার আমার মাঝের বিপদ সংকেত চোখের শোণিতে ভেসে ওঠে যেন রাস্তার সিগনাল পোস্টে শকুনের থাবা জীবনের গতিতে জমে মৃত প্রাণী স্তুপ তারাদের দৃষ্টি খুঁজি পৃথিবীর অন্ধকারের পর্দা পৃথিবী বেড়ে উঠেছে […]
03/10/2020
উপস্থাপন–১১( পূর্ব প্রকাশিতের পর ) ★শরশয্যায় ভীষ্ম★ শরশয্যায় যবে ভীষ্ম করেন শয়ন,যুদ্ধ নিবৃত্ত হন পাণ্ডব কুরুগণ।।পাণ্ডবসেনা মাঝে ধ্বনিত তূর্যনাদ।ভীমসেন গর্জেন তুমুল হর্ষনাদ।।হেন শোক সংবাদ করিয়া শ্রবণ,মূর্ছিত হলেন দ্রোণ শোকেতে তখন।।লভিয়া চেতন তিনি শোকাহত মনে,বিরত করেন যুদ্ধে তাঁর সেনাগণে।।ত্যজি নিজ বর্ম সকল নৃপতি গণ,ভীষ্ম সকাশে তাঁরা করিলেন গমন।।কুরু পাণ্ডবগণ সবে প্রণমি তাঁরে,দণ্ডায়মান তাঁর পাশে সব নতশিরে।।ভীষ্ম […]
02/09/2020
পরদিন সূর্যোদয়ে পাণ্ডুপুত্রগণ,সর্বশত্রুজয়ী ব্যূহ করেন রচন।।অর্জুন, অভিমন্যু, সাত্যকি, চেকিতান,রক্ষিতে নানা স্থানে করেন অবস্থান।।শিখণ্ডী রহিলেন তিনি অগ্রে সবার।নকুল, বিরাট গেলেন পশ্চাতে তাঁর।।ভীষ্ম রহিলেন কৌরব সেনার আগে।অশ্বত্থামা, কৃপ, দ্রোণাদি পশ্চাদভাগে।।শিখণ্ডীরে অগ্রভাগে করিয়া স্থাপন,অর্জুন পিতামহে করেন আক্রমণ।।ভীম, সাত্যকি প্রভৃতি মহারথগণ,কুরুসেনা হানিবারে করেন গমন।।ত্যজি জীবনের আশা ভীষ্ম সেনাপতি,করেন যুদ্ধ ধনুর্বাণে ভয়ঙ্কর অতি।।রথী, মহারথী, অশ্ব, গজ কত শত,আজি এই […]
13/08/2020
🌾ধারাবাহিক পৌরাণিক কাব্য:– * কুরুক্ষেত্রে আঠারো দিন * ✍️কৃষ্ণপদ ঘোষ✍️উপস্থাপন–৯( পূর্ব প্রকাশিতের পর ) ★ ভীষ্ম সকাশে যুধিষ্ঠিরাদি ★ শিবিরে যুধিষ্ঠির ফিরিয়া সেই রাতে,করিলেন মন্ত্রণা বন্ধু-বান্ধব সাথে।।কহেন কৃষ্ণে যুধিষ্ঠির বিষন্ন মনে,এই রণে ভীষ্মে মোরা জিনিব কেমনে।।ভীষ্ম মোদের সেনা করিছেন হনন,যথা নলবন হস্তীযূথ করে মর্দন।।বুদ্ধি দোষে করি যুদ্ধ আমি ভীষ্ম সনে।নিমগ্ন […]
09/07/2020
ধারাবাহিক পৌরাণিক কাব্য:– * কুরুক্ষেত্রে আঠারো দিন * —— কৃষ্ণপদ ঘোষ।উপস্থাপন–১৮( পূর্ব প্রকাশিতের পর ) ★ অষ্টম দিনের যুদ্ধ ★( ইরাবানের মৃত্যু – ঘটোৎকচের মায়া ) প্রাতে ভীষ্ম কূর্ম ব্যূহ করেন রচন।শৃঙ্গাটক ব্যূহ রচেন পাণ্ডুপুত্রগণ।।ভীষ্মশরাঘাতে পাণ্ডবসেনা কত,আহত হইল তারা, হত কত শত।।আজিকার যুদ্ধে দুর্যোধন ভ্রাতা কত,ভীমহস্তে সকলে হইলেন নিহত।।ভীষ্ম পাশে দুর্যোধন কাতর ভাতৃ শোকেকরিলেন বিলাপ […]
09/06/2020
ধারাবাহিক পৌরাণিক কাব্য:– * কুরুক্ষেত্রে আঠারো দিন * —— কৃষ্ণপদ ঘোষ।উপস্থাপন–৭( পূর্ব প্রকাশিতের পর ) * সপ্তম দিনের যুদ্ধ *(বিরাট পুত্র শঙ্খের মৃত্যু,ইরাবান ও নকুল সহদেবের জয়) হইয়া রক্তাক্ত দেহ চিন্তাকুল মন,ভীষ্ম পাশে দুর্যোধন করেন গমন।।কহিলেন তিনি সেথা ভীষ্ম পিতামহে,নিপীড়িত কৌরব সেনা কৌরব ব্যূহে।।নিপীড়নে হৃষ্ট তারা পাণ্ডুপুত্র গণ,আনন্দে নৃত্য রত পাণ্ডব সেনাগণ।।ভেদিল মকর ব্যূহ আজি […]
13/05/2020
ধারাবাহিক পৌরাণিক কাব্য:– * কুরুক্ষেত্রে আঠারো দিন * —— কৃষ্ণপদ ঘোষ।উপস্থাপন–৬( পূর্ব প্রকাশিতের পর ) * চতুর্থ দিনের যুদ্ধ * পরদিন প্রাতে শুরু সেই মহারণ।পার্থ অভিমুখে ভীষ্ম করেন গমন।।অশ্বত্থামা, ভূরিশ্রবা, শল্য একসাথে,করেন যুদ্ধ সকলে অভিমন্যু সাথে।।শল্য-পুত্র সাথে যুদ্ধে ধৃষ্টদ্যুম্ন রত।ধৃষ্টদ্যুম্ন-গদাঘাতে শল্য-পুত্র হত।।ধৃষ্টদ্যুম্নে শল্য ক্রোধে করেন আক্রমণ।শল্য-রথ রক্ষিতে রহেন দুর্যোধন।।রণাঙ্গনে ভীমসেনে আসিতে হেরিয়া,দশসহস্র গজসেনা আইল ধাইয়া।।হস্তী […]