স্বাধীনতা
************
সৈয়দ খুকুরানী
**********
স্বাধীনতা হোলো
আমার জননী জন্মভূমির নরম মাটির মিষ্টি গন্ধ।
স্বাধীনতা হোলো
সুখ স্মৃতি,অপার বিস্ময়।
স্বাধীনতা হোলো জেতার আনন্দ।
স্বাধীনতা হোলো প্রার্থনা
পূজা,এবাদত।
স্বাধীনতা হোলো
মা কালীর টকটকে লাল
জবা ফুল।
স্বাধীনতা হোলো
গভীর রাতের জিকির।
তশবী, দুয়া।
স্বাধীনতা হোলো
আমার সোনার ভারতবর্ষ।
স্বাধীনতা হোলো স্বর্গদপী গরিয়সী।
স্বাধীনতা হোলো
সুজলা সুফলা শস্য শ্যামলা।
স্বাধীনতা হোলো
সুতোয় বাঁধা, একগোছা
রঙ্গীন বেলুন।।
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা