|
|
||||
বিশ্বযুদ্ধ।।
নাম-সৌভিক ঘোষ
………………………………
মানুষ বড়ই যুদ্ধ প্রেমী
লম্বা যুদ্ধের ইতিহাস,
হাতে আছে নানান অস্ত্র
এইতো তোমার অহংকার।
পরমাণু শক্তি হাতে ধরে
চেঁচিয়ে ওঠো,”ইউরেকা”
জগত দাশ, মানুষ মনিব
তুমি নাকি আঁকবে তার ভাগ্য লেখা।
দুইটি বিশ্বযুদ্ধে-
নিজেকে করেছ প্রমাণ
আজ উপস্থিত তৃতীয় রন্
দেখাও দেখি তোমার অস্ত্রের শান।
বদ্ধ করেছ বহু জীবে
আপনার বাহু বলে,
আজকে মানুষ তুমিই বদ্ধ
ক্ষুদ্রতম অদৃশ্যের বলে।
অকেজো সব অস্ত্র সস্ত্র,
নিষ্ক্রিয় সব বোমা
আজও তোমার বেপরোয়াই
চীন ইতালির বিভীষিকা।
শুধু চেয়ে দেখো-
তোমায় করেছে নিরুপায়
ক্ষুদ্র একটি জীব,
প্রমান করেছে মানুষ একক
ভেদাভেদটা অপ্রাসঙ্গিক।।
।।ধন্যবাদ।।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…