অনুরাগে
শ্রী বিশ্বনাথ সাহা
নানা ফুলে রঙে রঙে
ভরল গৃহ প্রাঙ্গণ।
বাতাস বহে ছন্দে ছন্দে
বসন্তের -ই জয় গান।
ওই দেখা যায় গাছে গাছে
রঙের -ই সমাবেশ।
ফুলে ফলে ঋদ্ধ ধরা
আজ মধুর পরিবেশ।
মৌমাছিরা গুণগুণিয়ে
বসছে ফুলে ফুলে।
সকাল সন্ধ্যা মৃদু বায়ে
হাঁটছে হেলে দুলে।
ভোরের বেলা দিন দুপুরে
গাছে গাছে কোকিল।
গায়ছে দেখি মধুর সুরে
তাই শান্তি অনাবিল।
বসন্ত তাই যে ঋতুরাজ
নতুন পাতা জাগে।
প্রকৃতি আজ সেজে ওঠে
নব অনুরাগে।
©️ ৩ চৈত্র ১৪২৮
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা