মনের কমরেড
__________________
প্রবীর কুমার গুহ
__________________
এতদিন শুধু দেখেছি দেওয়ালে,
শুনেছি কন্ঠ কোন সে খেয়ালে_____
তুমি ছিলে সে তো ছায়া কমরেড,
অচিন পাখির রোদ্দুর !
আচমকা দেখি এলে সম্মুখে_____
গেঁথে দিয়ে গেলে কি যেন আবেশে,
ঝলক হলো উপুড় !
তোমাকেই খুঁজেছি_____
কত মিছিলে মিছিলে,
কোন্ সে প্রান্তে লুকায়ে যে ছিলে ;
তাই আলাপের ক্ষণ ,
হয়ে ছিল বন্ধুর !
এমন’ই তো খোঁজে
সব হারা যে____
বঞ্চনা যত ক্ষোভে ভাষা দেবে ;
অসহায় যত,
আশায় স্মরিবে_____
তীব্র আঘাতে জ্বালাবে পোড়াবে ,
যত অন্যায়
অবিচার শ্রেণিশত্রুর !
এভাবেই থেকো
হৃদয়ের মাঝে,
অহমিকা যেন না তব
গ্রাসে ;
মাটি ছুঁয়ে রেখো স্থির বিশ্বাসে _____
বাতাসে বাতাসে
দেখো কমরেড,
সবাই মেলাবে সুর !
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…