ধান রতোন
সাইবানি বর্মন
ধানের রোঁয়া উবজাইচেন
করিয়া যতন,
রতন-মতোন তোমার ধান
ফলিচে যে।।
পাকা ধান পড়ি আচে
উদালে, দ্যাওয়ার তলোত,
বেঘোর নিদ্রায় করো নিশ্চিত যাপন
ঈশ্বর সগারে সহায় হে।।
বিজ্ঞানের সুফল পায়া
শ্রম খানেক ঘাটিচে,
মেশিনোতে ধান ডাঙামারি
ধানের উজাই নাইগচে যে।।
শ্রমোতে গাও ঝশে পশে
অমিত-অর্পিতা ধান উবায়
গোলা ভরি উতলি যায়
ধুলা-ধুসুরি ভূষণ হে।।
জগতের পালন পোষণ করে কিষকে
সাদরে বরণীয় কিষক হে,
মানবজাতির উমরায় নিডডারু
কিষকে মামানবরূপী ঈশ্বর যে ¡
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা