কর্মফল
:- শুভ্রব্রত রায় – :
আসা যাওয়ার পথের ধারে
ফুটল যত রঙীন কুসুম,
একটি ফুলও তুলিনি আমি
কোন ব্যথার হয়নি নমন।
জন্ম হতে জন্মান্তর
সবাই কর্ম করে যায়।
আশ্রিত কর্ম, সঞ্চিত কর্ম,
প্রারব্ধরূপে ধায়।
কর্ম শেষে ক্লান্ত বেশে
আজকে ভাবি কি করিলাম!
ভাবনা কেন, জানবে পরে,
তোমার কাজের কি পরিণাম।
কোথাও গিয়ে রক্ষা নাই
কর্মফল যাবে পিছে।
চাও বা না চাও সম্মুখ কর্ম বিনা
আর সবই মিছে।
____________________________
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা