
তুমি
*******************
তুমি না লেখা কোনো কবিতা
তুমি ভোরের স্বপ্ন,
পাহাড় তলির ঘিঞ্জি ঘরে
ছিলে একটি রত্ন।
তোমার কথা ভেবে ভেবে
কেটে গেছে কত রাত,
চাঁদের সাথে প্রেম করেছি
বুলিয়ে দিয়েছি হাত।
না বলে চলে গিয়েছো
হাড়িয়ে গিয়েছে তান,
সেতারের তার গুলি আজ
গায়না কোনো গান।
অলীক কুসুম ভেবে ভেবে
সময় হয়েছে পার,
ফিরে এসে তুমি দেখো
আমি সেই আছি তোমার।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…