
শ্রুতি দে
নাতি ও ঠামি
কলমে-শিপ্রা দে
***************
নাতি(মহারাজ )-ঠামি, Good Morning, সুপ্রভাত ।ও ঠামি, তুমি কি করছো?সাড়া দিচ্ছো না কেন?
ঠামি -হুম ।
নাতি -ও তুমি এখন পূজা করছো , তাই কথা বলছো না, আমাকে কিন্তু প্রসাদ দেবে ।
ঠামি-ঘাড় নেড়ে ইশারায় উত্তর দিলো।গুরুর গান গাইতে গাইতে আরতি করছে।তারপর শাঁখ, উলুধ্বনি দিয়ে পূজার পর্ব মেটালো।
নাতি -শাঁখের আওয়াজ শুনে মহারাজ ঠামির কাছে দৌড়ে এসে প্রসাদ খাওয়ার জন্য হাত পেতে রইল ।
ঠামি-তাড়াতাড়ি নাতিকে কোলে তুলে নিয়ে প্রসাদ দিল।আর আদর করতে লাগলো ।
নাতি-মহারাজ ঠামিকে জড়িয়ে আদর করতে লাগলো ।আর বলতে লাগলো, তুমি ঠামি কত সুন্দর গান গাও আবার কত সুন্দর কবিতা, গল্প লেখো।আমাকে শিখিয়ে দেবে ।
ঠামি-হ্যাঁ , সোনা দাদুভাই, তোমাকে সব শিখিয়ে যাবো।তুমি আমার কবিতাগুলো আবৃত্তি করে সবাইকে শোনাবে ।প্রতিযোগিতায় ঠামির কবিতা আবৃত্তি করে পুরস্কার আনবে ।এটাই আমারও পুরস্কার পাওয়ার মূল্য ।
নাতি -নাতির আনন্দ দেখে কে? নাতি ঠামিকে বলছে যে , আমিও তোমার মতো মেডেল পাবো।সবাই আমাকে বাহবা জানাবে বলো ঠামি ।।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…